• phsac124246@gmail.com
  • 01309124246
পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস:

পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার অন্তর্গত ৪ নং পিপরুল ইউনয়েনর প্রাণকেন্দ্র পাটুল এবং হাপানিয়া এই দুই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বারোনই নদীর দক্ষিণ দিকে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠাকালে এই বিদ্যালয়ের নাম ছিল পাটুল হাপানিয়া জুনিয়র হাইস্কুল। তখন অত্র এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় উক্ত স্থানে একটি জুনিয়র হাইস্কুল স্থাপন করার লক্ষে ০৭/১১/১৯৬৩ খ্রিষ্টাব্দ তারিখে এলাকার গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় এলাকার সর্বসাধারণের ছেলে-মেয়েদর উক্ত শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ৪নং পিপরুল ইউনিয়ন কাউন্সিল সংলগ্ন প্রাইমারি স্কুলের পাশে একটি জুনিয়র হাইস্কুল স্থাপন করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় বিদ্যালয়টির নামকরণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উচ্চ বিদ্যালয়টির নাম ‘পাটুল হাপানিয়া জুনিয়র হাইস্কুল’ নামে অভিহিত হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। অতঃপর ২৭/১২/১৯৬৩ খ্রিষ্টাব্দ তারিখে বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নাটোর উপর বাজার নিবাসী জনাব মো. সিরাজুল ইসলাম কে প্রধান শিক্ষক এবং বাবু সুরেন্দ্রনাথ দাস কে সহকারী শিক্ষক নিয়োগ দিয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ০১/০১/১৯৬৪ খ্রিষ্টাব্দ তারিখ থেকে কালি বাড়ির আট চালা গৃহে অস্থায়ীভাবে ‘পাটুল হাপানিয়া জুনিয়র হাই স্কুল’ এর আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু করা হয় এবং অচিরেই স্কুল গৃহ নির্মাণের জন্য বারোনই নদীর ধারে ইটের ভাটা দেওয়া হয় এবং বারোনই নদীর দক্ষিণ তীরে আট কক্ষ বিশিষ্ট আধাপাকা দালান ঘর তৈরি করা হয়। কালের সাক্ষী হিসেবে আজও সেই ৮টি কক্ষ অটুট অবস্থায় পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অফিস এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অব্যহত আছে। বর্তমানে উক্ত স্থানে ৪র্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে। এখানে উল্লেখ্য যে অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ০১/০১/১৯৯৯ খ্রিষ্টাব্দ তারিখে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করা হয়। ফলে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সেই ‘পাটুল হাপানিয়া জুনিয়র হাইস্কুল’ ১৯৬৮ খ্রিষ্টাব্দে ‘পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যা- লয় এবং ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে ‘পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়’ থেকে ‘পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামে নাটোর জেলার উত্তরাঞ্চল এবং নলডাঙ্গা উপজেলায় শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। [...]

Chairman Message
Teacher

শীঘ্রই আসছে চেয়ারম্যানের বার্তা...

আরো পড়ুন
Principal Message
Teacher

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, এটা অত্যন্ত আনন্দ এবং প্রত্যাশার সাথে যে আমি আপনাদের সবাইকে প্রতিষ্ঠান-এ আরেকটি উত্তেজনাপূর্ণ শিক্ষাবর্ষে স্বাগত জানাই....

আরো পড়ুন

শিক্ষকবৃন্দ

0

Teacher

0

Staff

0

Student

0

Class Room

0

Science Lab

0

ICT Lab

0

Board Exam

0

Pass

ফটো গ্যালারী

নোটিশ বোর্ড ও আপকমিং ইভেন্ট

📢 Notice Board

SL Topic Date Download
1 Download testing page 27 Jul 2025 Download
2 Download testing page 27 Jul 2025 Download
3 Download testing page 27 Jul 2025 Download
4 Download testing page 27 Jul 2025 Download
📄 View All Notices

📆 Upcoming Events

📘 July Revolution 2025

05, AUG Tuesday 25

📍 Location: College Campus

📘 Day of Victory ’25

16, DEC Tuesday 25,

📍 Location: College Campus

📅 Show All Events

CONTACT US

প্রতিষ্ঠানের ঠিকানা

ডাকঘরঃ পাটুল, উপজেলাঃ নলডাঙ্গা, জেলাঃ নাটোর

প্রতিষ্ঠানের ফোন/মোবাইল নম্বর

০১৩০৯১২৪২৪৬, ০১৭২২২৫২১১১

ইমেইল

phsac124246@gmail.com